বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্লুইস গেট নির্মাণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / 90

৭১: দেশে আর স্লুইস গেট নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইন্টারেস্টিং একটা অনুশাসন প্রধানমন্ত্রীর আছে। আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। স্লুইস গেটের জন্য আমার এলাকার মানুষও অস্থির হয়ে যায়। প্রধানমন্ত্রীর অভিজ্ঞতা, বৃহদাংশ স্লুইস গেট কাজ করে না। এগুলো নামলে ওঠে না, উঠলে নামে না। পানি উন্নয়ন বোর্ড যারা বানায়, এটা রক্ষণাবেক্ষণ নিয়ে তাদের যথাযথ স্টাডি নেই। প্রধানমন্ত্রীর আরেকটা পর্যবেক্ষণ, ইতোমধ্যে আগের তুলনায় দেশে পানির প্রবাহ কমে গেছে। ফারাক্কা বাঁধ, জলবায়ু ইত্যাদি কারণে এখন কম পানি যায়। মাঝে মাঝে শক্তিশালী বন্যা হয়। সাধারণত কম পানি আসে। সুতরাং স্লুইস গেট বিশেষ দরকার নয় বলে মনে করেন তিনি। দেশে কত স্লুইস গেট বানিয়েছেন, কয়টা চলছে এসব বিষয়ে স্টাডি করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রী বলেন, বন্যা শুধু বিপদ নয়, সম্পদও বটে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বন্যা আমাদের পলি দেয়, বন্যার পানি ধুয়েমুছে ময়লা পরিষ্কার করে নিয়ে যায়। সুতরাং বন্যার সঙ্গে আমরা যেন এডজাস্ট (সমন্বয়) করে চলি। এটাকে যেন আমরা শত্রু না মনে করি। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের নদীগুলো ড্রেজিং করার নির্দেশনা দিয়েছেন। উপকূলের নদীগুলোর মুখ পরিষ্কার হলে পানি তাড়াতাড়ি বেরিয়ে যাবে।’

Tag :

শেয়ার করুন

স্লুইস গেট নির্মাণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৬:১৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০