বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / 118

৭১: দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধ জাতি গঠনে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) আয়োজিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ‘ডিপার্টমেন্টাল ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের মানুষের এখন খাদ্য নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু পর্যাপ্ত খাবারের পাশাপাশি খাবারের মান ও নিরাপত্তা নিয়ে আমাদের আরো সচেতন হতে হবে। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে আরো এগিয়ে নিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। ’

‘মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে এ প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমকে দেশের বিভিন্ন পর্যায়ে আরও বিস্তৃত করতে হবে। যাতে সবার জন্য গুণগত মানের খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়। এজন্য আরও সুদক্ষ ও উদ্যমী কর্মীবাহিনী গড়ে তুলতে হবে,’ যোগ করেন তিনি।

বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার বিশেষ অতিথির বক্তব্য দেন।

Tag :

শেয়ার করুন

দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০