রাশিয়ার টিকার নাম কি
- আপডেট টাইম : ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / 135
৭১: স্নায়ুযুদ্ধ যুগে মহাকাশের লড়াইয়ে স্পুৎনিক-১ পাঠিয়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেয়ার স্মৃতি ফিরিয়ে রাশিয়া এবার প্রাণঘাতী করোনাভাইরাসের টিকার লড়াইয়েও প্রতীক করল সেই স্পুৎনিককে।
টিকার নামকরণ করা হলো ‘স্পুৎনিক ৫’।
স্নায়ুযুদ্ধকালের সোভিয়েত যুগকে যেন ভুলতে পারছে না রাশিয়া। সে সময় সোভিয়েত রাশিয়ার সঙ্গে আমেরিকার লড়াইটা ছিল মহাকাশ নিয়ে।
আর এবারের লড়াইটা করোনাভাইরাসের টিকা উদ্ভাবন নিয়ে।
১৯৫৭ সালের ৪ অক্টোবর বিশ্বে মহাকাশে প্রথম পাড়ি দিয়েছিল সোভিয়েত কৃত্রিম উপগ্রহ ‘স্পুৎনিক-১’।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’কে টেক্কা দেয়ার সাফল্যে উদ্বেলিত হয়েছিল মস্কো।
এবার টিকার লড়াইয়েও বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
টিকার এ অনুমোদনকে স্পুৎনিকের ওই সাফল্যের সঙ্গে এক করেই দেখছে রাশিয়া। টিকাটিকে বিজ্ঞানে রাশিয়ার শক্তির প্রমাণ হিসেবে চিত্রিত করেছেন প্রেসিডেন্ট পুতিন।

















