বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপাকসেকে শেখ হাসিনার অভিনন্দন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
  • / 126

৭১: গত ৫ আগস্ট অনুষ্ঠিত শ্রীলঙ্কার জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল এসএলপিপি’র বিজয়ে সেই দেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এক লিখিত অভিনন্দন বার্তায় শেখ হাসিনা উল্লেখ করেন, ‘জাতীয় নির্বাচনে এই বিজয়ের মাধ্যমে বর্তমান নেতৃত্বের ওপর শ্রীলঙ্কার জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কা আন্তদেশীয় যোগাযোগ অগ্রসরে, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও জলবায়ুর পরিবর্তনসহ নানা অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে একসঙ্গে কাজ করছে।

বাংলাদেশে শ্রীলঙ্কার একটি বিশাল জনগোষ্ঠীর বসবাসও এই চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টান্ত। সরকারি সফরকালে আমি আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের কথা বিশেষভাবে স্মরণ করছি, একই সঙ্গে স্মরণ করছি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ত্বরান্বিত করতে আমাদের মতবিনিময়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি শ্রীলঙ্কার সরকারে থাকার সময় আমাদের সরকার দুই দেশের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো।’

পরিশেষে, শেখ হাসিনা মাহিন্দা রাজাপাকসের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে তাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

Tag :

শেয়ার করুন

রাজাপাকসেকে শেখ হাসিনার অভিনন্দন

আপডেট টাইম : ০৩:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০