মানবতাবিরোধী অপরাধ : জোবায়ের মনিরের জামিন বাতিল
- আপডেট টাইম : ০২:৪৪:০২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / 155
৭১: মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সুনামগঞ্জের শাল্লার দৌলতপুর গ্রামের জোবায়ের মনিরের জামিন বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামিনের শর্ত ভঙ্গ করায় তার জামিন বাতিল করা হয়েছে।
একইসঙ্গে জোবায়ের মনিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ট্রাইব্যুনালের দেওয়া শর্ত ভাঙার অভিযোগে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর জেয়াদ আল মালুমের আবেদনের শুনানি নিয়ে আজ রবিবার (৯ আগস্ট) এ আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
জামিন নেয়ার পর শর্ত ভঙ্গ করে সুনামগঞ্জে নৌবিহারে গিয়ে সন্ত্রাসীদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন- এমন অভিযোগে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর জেয়াদ আল মালুমের আবেদনের শুনানি নিয়ে রোববার (৯ আগস্ট) এ আদেশ দেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর হাওরাঞ্চলের শীর্ষ দালাল আব্দুল খালেকের নির্দেশে পেরুয়া, উজানগাঁও, শ্যামারচরে ভয়াবহ গণহত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। শ্যামারচর বাজারের স্কুলের সামনে ২৭ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে লাইন ধরিয়ে জোরপূর্বক ধর্মান্তরিত করে ব্রাশফায়ারে হত্যা করা হয়।
পরে কয়েকটি পল্লীতে প্রায় তিন শতাধিক প্রশিক্ষিত রাজাকার বাহিনী দিয়ে নারীদের ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। ওই গণহত্যায় নেতৃত্ব দেয় দালাল আব্দুল খালেকের ভাই মুকিত মনির, কদর আলী, ছেলে প্রদীপ মনির, জোবায়ের মনিরসহ প্রশিক্ষিত রাজাকার বাহিনী। ১৯৭২ সালে কদর আলীকে দালাল আইনে গ্রেফতার করা হয়।






















