বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন উপহার দেবে ভারত
- আপডেট টাইম : ০৩:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / 121
৭১: ভারত ১০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ বাংলাদেশকে হস্তান্তর করার ফলে প্রতিবেশী দেশে আন্তঃদেশ ও আন্তঃদেশীয় উভয় যোগাযোগের ক্ষেত্রেই গতিশীলতা বাড়বে।
বাংলাদেশের ঘাটতি পূরণের জন্য উপহার হিসেবে সোমবার (২৭ জুলাই) দশটি রেল ইঞ্জিন (লোকোমোটিভ) হস্তান্তর করবে ভারত।
রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামী ২৭ জুলাই দর্শনা-গেদে সীমান্ত দিয়ে এই ১০টি ব্রডগেজ লকোমোটিভ বাংলাদেশকে হস্তান্তর করবে ভারত।’
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের ৭২ শতাংশ লোকোমোটিভের উপযোগ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। এ সংকট কাটাতে প্রথমবারের মতো গত বছর ভারত থেকে ইঞ্জিন ভাড়া নেয়ার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সরকার।
ভারতীয় রেল কর্তৃপক্ষ বলছে, ভারত ১০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ বাংলাদেশকে হস্তান্তর করার ফলে প্রতিবেশী দেশে আন্তঃদেশ ও আন্তঃদেশীয় উভয় যোগাযোগের ক্ষেত্রেই গতিশীলতা বাড়বে





















