হাতকড়া পরিয়ে সহকর্মীকে ধর্ষণ, উপস্থাপকের বিরুদ্ধে মামলা
- আপডেট টাইম : ০৫:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / 144
৭১: একজন নারীকে সহিংসভাবে ধর্ষণ এবং আরেকজনকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে ফক্স নিউজের সাবেক উপস্থাপক এডওয়ার্ড হেনরির বিরুদ্ধে।
সোমবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি আদালতে এ ব্যাপারে মামলা করেছেন ফক্স বিজনেস-এর সাবেক সহযোগী প্রযোজক জেনিফার এক্সহার্ট এবং টেলিভিশনটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া অতিথি ক্যাথি অ্যারিউ।
এক্সহার্ট অভিযোগ করেছেন, ২০১৭ সালে এক নারীকে হাতকড়া পরিয়ে হোটেলের ভেতর ধর্ষণের অভিযোগ ওঠে।
এরপর গত ১ জুলাই হেনরিকে চাকরিচ্যুত করা হয়। সেই নাম প্রকাশ না করা কর্মী হলেন এক্সহার্ট নিজেই।
ক্যাথির অভিযোগ, হেনরির হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন। এমনকি ফক্স নিউজের আরো কয়েকজনের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ারও অভিযোগ করেছেন তিনি।
তবে ফক্স নিউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, যেহেতু এ ধরনের অভিযোগ উঠেছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে হেনরি ২০১০ সালে বিয়ে করেছেন। তার সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
সূত্র : ডেইলি মেইল

















