বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদফতরে দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
  • / 135

৭১: স্বাস্থ্য অধিদফতরে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দীকির নেতৃত্বে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করছে।

জানা গেছে, রোববার (১৯ জুলাই) দুপুর ২ টার কিছুক্ষণ আগে তারা স্বাস্থ্য ভবনে প্রবেশ করে। এরপর থেকে তারা স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের রুমেই আছে।

এদিকে দুদক টিম বেশকিছু নথিপত্র জব্দ করেছে বলেও জানা গেছে।

এর আগে আরও জানা গিয়েছিল, চলতি সপ্তাহের যে কোনো দিন দুদকে তলব করা হবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ডজনখানেক কর্মকর্তাকে।

সম্প্রতি রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক। মাস্ক, পিপিইসহ সুরক্ষা সামগ্রী কেনাকাটায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগের বিষয়েও তদন্ত চলছে। হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পুরানো দুর্নীতির থমকে যাওয়া অনুসন্ধানও আবার নতুন করে সামনে আসে।

এদিকে দুদক সূত্র বলছে, তদন্তের স্বার্থেই এই অভিযান চালানো হচ্ছে।

Tag :

শেয়ার করুন

স্বাস্থ্য অধিদফতরে দুদকের অভিযান

আপডেট টাইম : ০৫:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০