বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট ভাইয়ের দাফনে কিশোরগঞ্জে যাবেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • / 150

৭১: করোনায় মারা যাওয়া ছোট ভাই আবদুল হাইয়ের দাফন সম্পন্ন করতে রোববার (১৯ জুলাই) কিশোরগঞ্জের মিঠামইনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এরই মধ্যে মিঠামইনে আব্দুল হাইয়ের দাফনে সব প্রস্তুতি শেষ হয়েছে।

স্বজন ও এলাকাবাসী বলছেন, আবদুল হাইয়ের মৃত্যুতে হাওর জনপদে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে গেলো ১৬ জুলাই দিবাগত রাতে করোনা আক্রান্ত হয়ে মারা যান রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাই।

প্রয়াত আবদুল হাই মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে কর্মরত ছিলেন। এই কারণে মহামারীর আাতঙ্কের মধ্যেও সব ছাপিয়ে স্নেহের ছোট ভাইকে শেষ বিদায় জানাতে মরদেহ নিয়ে মিঠামইনে যাচ্ছেন রাষ্ট্রপতি।

জানা গেছে, রোববার দুপুরে মিঠামইনের আবদুল হক কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে আবদুল হাইয়ের।

তবে পরিবারের সদস্যদের জন্য আরেক দফা জানাজা শেষে তাকে দাফনের কথা রয়েছে।

ব্যক্তিজীবনে চরম গুণী মানুষ ছিলেন রাষ্ট্রপতির অনুজ আবদুল হাই। তার মৃত্যু কিছুতেই মানতে পারছেন না স্বজন-সহযোদ্ধারা।

এদিকে আবদুল হাই বাবা-মায়ের কবরের পাশেই শায়িত হবেন।

Tag :

শেয়ার করুন

ছোট ভাইয়ের দাফনে কিশোরগঞ্জে যাবেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০