পুরান ঢাকায় চলছে র্যাবের অভিযান
- আপডেট টাইম : ০৬:০০:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / 153
৭১: পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় অননুমোদিত ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করছে র্যাব।
শনিবার (১৮ জুলাই) দুপুরে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এসএসপি সুজয় সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুর সোয়া ১টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে নেতৃত্ব দিচ্ছে র্যাব-১০।
এছাড়া সহযোগিতা করছে ওষুধ প্রশাসন অধিদফতর।
তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েছি, এখানে নকল, ভেজাল ওষুধের সঙ্গে অননুমোদিত ওষুধ মজুদ করে বিক্রি করা হচ্ছে। মিডফোর্ডের আলী চেয়ারম্যান মেডিসিন মার্কেটে অননুমোদিত ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরো জানান, এখন পর্যন্ত বেশ কয়েকটি অননুমোদিত ওষুধ জব্দ করা হয়েছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।





















