মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা দিয়ে ভারতে পালিয়ে গেছে সাহেদ!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১৮:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • / 125

৭১: রিজেন্ট হাসপাতালে মো. সাহেদ ওরফে সাহেদ করিম এখনও ধরা ছোঁয়ার বাইরে। চারদিন চেষ্টা করেও এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি র‍্যাব।

এদিকে শুক্রবার (১০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, ‌আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে খুঁজে বের করবে। সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাকে ধরা পড়তেই হবে।

তবে বৃহস্পতিবার (৯ জুলাই) গুঞ্জন উঠে সাতক্ষীরা দিয়ে ভারতে পালিয়ে গেছে সাহেদ। তবে এই গুঞ্জন কতটুকু নির্ভরযোগ্য, তা এখনও জানা যায়নি।

এদিকে র‌্যাব থেকে জানানো হয়েছে, যেকোনও সময় গ্রেপ্তার হতে পারেন সাহেদ। শুক্রবার (১০ জুলাই) রাতে এ তথ্য জানান র‌্যাবের মুখপাত্র ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

এসময় তিনি এও বলেন, সাহেদ সীমান্ত পেরিয়ে গেছেন, এই ধরণের কোনও তথ্য নেই তাদের কাছে। তবে তারা অভিবাসন কর্তৃপক্ষকে বলে দিয়েছেন, যাতে তিনি বাইরে যেতে না পারেন।

তবে সম্প্রতি (বৃহস্পতিবার) সাহেদের বাবা সিরাজুল করিম প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেও পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি তিনি। এরপর থেকে গুঞ্জন আরও ভারি হয়েছে, তাহলে কি সত্যিই ভারতে পালিয়ে গেছেন সাহেদ?

এদিকে গত ৪ জুলাই অসুস্থ বাবাকে ইউনিভার্সেল মেডিকেলে ভর্তি করেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। ভর্তি করার সময় শাহেদ দাবি করেন, তার বাবা সিরাজুল ইসলামের কোভিড-১৯ সংক্রমণ নেই। তবে পরে পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।

হাসপাতালে ভর্তির পর প্রথম দুইদিন শাহেদ বাবাকে দেখতে গেলেও রিজেন্ট হাসপাতালে অভিযানের পর থেকে আর যাননি। এ অবস্থায় বৃহস্পতিবার মারা যান বাবা সিরাজুল করিম। পরে শুক্রবার (১০ জুলাই) সকালে তার বাবাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

তবে সেই জানাজা-দাফনেও ছিলেন না শাহেদ। ছিলেন না শাহেদের স্ত্রী কিংবা কাছের স্বজনরাও।

Tag :

শেয়ার করুন

সাতক্ষীরা দিয়ে ভারতে পালিয়ে গেছে সাহেদ!

আপডেট টাইম : ০৫:১৮:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০