মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর জেলা আ’লীগ সভাপতির বাড়িতে হামলা, গ্রেফতার ৯

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
  • / 171

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার বেলা ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, জেলা আওয়ামী লীগ সভাপতির সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় রোববার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল, সহযোগী রেজাউল করিম বিপুলকে গ্রেফতার করা হয়। এসময় সুলতানা ইয়াসমিন বন্যা, এনামুল ইসলাম জনি, অমিয় সরকার, নারায়ন চক্রবর্তী, মাহফুজুর রহমান মামুন, জাহিদ খানকে গ্রেফতার করা হয়।

পুলিশের অভিযানে সাজ্জাদ হোসেন বরকতের কাছ থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের কাছ থেকে ৫ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। তাদের বাড়িতে তল্লাশি করে ২টি পিস্তল, ৯১ রাউন্ড গুলি, ২টি শর্টগান, ১৮০টি কার্তুজ উদ্ধার করা হয়।

এছাড়া তাদের দেখানো বদরপুরস্থ বাড়ির পাশের এলজিইডি রেস্ট হাউস তল্লাশি করে ৬ বোতল বিদেশি মদ, ৬৫ পিস ইয়াবা, গ্যারেজ থেকে ১ হাজার ২শ’ বস্তা (৫০ কেজির বস্তায় খাদ্য অধিদফতর লেখা) চাল উদ্ধার করা হয়। ২৯ লাখ টাকা, ৩ হাজার ইউএস ডলার এবং ৯৮ হাজার ভারতীয় রুপিও উদ্ধার করা হয়।

ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম) বলেন, অ্যাডভোকেট সুবল সাহার বাড়িতে হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ১৫ মে সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। ১৮ মে ২শ’ থেকে ২৫০ জনকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়।

Tag :

শেয়ার করুন

ফরিদপুর জেলা আ’লীগ সভাপতির বাড়িতে হামলা, গ্রেফতার ৯

আপডেট টাইম : ০৭:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০