মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২০০০ ছাড়াল, মৃত্যু ১৫

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
  • / 176

দেশে প্রথমবারের মতো ২৪ ঘন্টায় করোনা শনাক্তের সংখ্যা দুই হাজার জন ছাড়াল।গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ হাজার ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।একই সময়ে মারা গেছেন ১৫ জন।সব মিলিয়ে সংক্রমিত রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়াল।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।এতে বলা হয়, নতুন করে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী।

এর আগে বুধবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৫৪১ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২২ জন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ৪০ হাজার ৩২১জন। মারা গেছেন ৫৫৯ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। এ নিয়ে সর্বমোট ৮ হাজার ৪২৫ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩১০ জনের জনের করোনা পরীক্ষা করা হয়।গতকাল ৮ হাজার ১৫ জনের করোনা পরীক্ষা করার কথা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৪৭১টি নমুনা।
দেশে এখন ৪৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে।১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। নাসিমা সুলতানা বলেন, বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক।

Tag :

শেয়ার করুন

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২০০০ ছাড়াল, মৃত্যু ১৫

আপডেট টাইম : ০৩:৪৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০