মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে ১১০, নতুন আক্রান্ত ৪৩৪

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
  • / 152

আইইডিসিআরের অনলাইন ব্রিফিং। ছবি: ফেসবুক থেকে

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৯ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১০ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪৩৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮২ জনে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর এ তথ্য জানায়।

বুলেটিনে বলা, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং ২ হাজার ৯৭৪টি পরীক্ষা হয়েছে। এতে আরো ৪৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো ২ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে।

ইত্তেফাক/জেডএইচডি

Tag :

শেয়ার করুন

দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে ১১০, নতুন আক্রান্ত ৪৩৪

আপডেট টাইম : ০৭:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০