মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবন সেজেছে নতুন সাজে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • / 130

নিউজ লাইট ৭১: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সংসদ ভবন সেজেছে নতুন সাজে। সংসদ ভবনের পুরো এলাকায় বিভিন্ন রংয়ের আলোকসজ্জায় সাজানো হয়েছে। তাই পাল্টে গেছে সংসদ ভবন এলাকার চিত্র।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকীতে সংসদের দক্ষিণ প্লাজায় ‘পিক্সেল ম্যাপিংয়ে’ ভেসে উঠছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। এ ছাড়া লেজার শোর মাধ্যমে ভেসে উঠছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। সংসদের লেকের মাঝখানে বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই আঙুল উঁচিয়ে দেওয়া ভাষণের প্রতিচ্ছবিও লেজার শোর মাধ্যমে দেখানো হচ্ছে। এ ছাড়া সংসদের দক্ষিণ-পশ্চিম কোণের মাঠে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্ণার।

উল্লেখ্য, অনুষ্ঠানে ১৯৫২ সাল থেকে শুরু করে ১৯৭২ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর ভূমিকাগুলো তুলে ধরা হবে। এরইমধ্যে সংসদ ভবনের লেকের পাড়ে প্রতিটি দেয়ালে লাইটিংয়ের মাধ্যমে নৌকার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।

Tag :

শেয়ার করুন

সংসদ ভবন সেজেছে নতুন সাজে

আপডেট টাইম : ০৯:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০