মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • / 135

নিউজ লাইট ৭১: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাষ্ট্র ও সরকারপ্রধানদের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হযেছে টুঙ্গিপাড়ায়।গোটা গোপালগঞ্জে এখন সাজ-সাজ রব চলছে।গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে।বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে নেয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি।তবে করোনাভাইরাসের কারণে জন্মদিনের অনুষ্ঠানকে সীমিত করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে আয়োজিত জাতীয় শিশু দিবসের সমাবেশ স্থগিত করা হয়েছে।

Tag :

শেয়ার করুন

কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০