মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার খুতবায় করোনা নিয়েআলোচনা করতে আহ্বান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
  • / 186

নিউজ লাইট ৭১: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার বিষয়ে শুক্রবার জুমার নামাজের খুতবায় আলোচনা করতে আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। বৃহস্পতিবার ইসালিমক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন, ইতালি, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে তিনজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে অনেকে গুজব, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। জনমনে ভীতির সঞ্চার হচ্ছে।

এ পটভূমিতে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে করোনাভাইরাস থেকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো কাল শুক্রবার জুমার খুতবায় দেশের সকল মসজিদে আলোচনা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরো বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তির মসজিদে আগমন ও জনসমাগম পরিহার করার বিষয়টি ইসলামের দৃষ্টিতে জুমার খুতবায় তুলে ধরা এবং করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার অনুরোধ করা হলো।

গত রোববার ইতালি ফেরত দুই ব্যাক্তি ও তাদের স্বজনসহ তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

Tag :

শেয়ার করুন

জুমার খুতবায় করোনা নিয়েআলোচনা করতে আহ্বান

আপডেট টাইম : ১০:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০