মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • / 145

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

নিউজ লাইট ৭১: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন আগামী ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

কামাল চৌধুরী বলেন, করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে মুজিববর্ষের অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। জনসমাগম হবে এমন অনুষ্ঠানগুলো আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ঘরে বসে দেশবাসী টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুজিববর্ষের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

এর আগে সোমবার সন্ধ্যায় গণভবনে কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ যেন ঝুঁকির মুখে না পড়ে, তাই মুজিববর্ষ উদযাপনে সব কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

Tag :

শেয়ার করুন

১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০