মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীরা সকল ক্ষেত্রে পারদর্শিতার স্বাক্ষর রাখছেন : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • / 124

নিউজ লাইট ৭১: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে প্রতিটি ক্ষেত্রেই দেশের নারী সমাজ তাদের দক্ষতা ও পারদর্শিতার প্রমাণ রাখতে সক্ষম হচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছি, যাতে তারা এগিয়ে যেতে পারে। কাজেই তারা যেখানেই যাচ্ছে তাদের পারদর্শিতা দেখাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্বে এসব কথা বলেন।

সরকার প্রধান বলেন, আমাদের মেয়েরা ভারত্তোলন থেকে শুরু করে এভারেস্ট পর্যন্ত বিজয় করে ফেলেছে। তিনি বলেন, খেলায় আমাদের যেসব মেয়েরা ভাল করছে তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি এবং সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে যাচ্ছি। মেয়েরা যে পারে সেটা আজ প্রমাণিত।

শেখ হাসিনা বলেন, আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারপতি পদে কখনও কোন মেয়ে পদোন্নতি পায়নি। তবে, প্রথমবার ক্ষমতায় আসার পরই সে সময়কার রাষ্ট্রপতিকে বলেছিলাম, এখানে মহিলা বিচারপতি নিয়োগ দিতে হবে এবং সেই থেকেই শুরু আর এখন অনেক মহিলা বিচারপতি আছেন।

সরকার প্রধান বলেন, শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ বাহিনীর যে কন্টিনজেন্ট কঙ্গোতে আছে, সেখানে তারা খুব ভালো করছে এবং শান্তিরক্ষা মিশনে মেয়েদের গুরুত্ব অনেক বেড়ে গেছে। সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর নারী অফিসারদেরকেই তারা চাচ্ছে। কারণ মেয়েরা সেখানে অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছে। এজন্য আমি সত্যিকারেই গর্বিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারীরা যত শিক্ষিত হবে, নারীরা যত স্বাবলম্বী হবে সমাজ তত দ্রুত এগিয়ে যেতে পারবে। কারণ সমাজের অর্ধেক অংশকে অকেজো রেখে দিয়ে একটি সমাজ সঠিকভাবে চলতে পারে না। সে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে।

প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ উপনেতা, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশে নারীর ক্ষমতায়নে তার সরকারের সাফল্য তুলে ধরেন তিনি।

নারীদের নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা জোর করে হয় না। ক্ষমতা নিজের যোগ্যতায় অর্জন করে নিতে হয়। ক্ষমতা কেউ হাতে তুলে দেয় না। সেভাবেই আমাদের বোনদের নিজেদের তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রী তার ভাষণে ধর্ষণের মতো সামাজিক ব্যাধি থেকে সমাজকে রক্ষায় পুরুষদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। অন্যদিকে বাংলাদেশে নারীদের চেয়ে ছেলেরা পিছিয়ে রয়েছে উল্লেখ করে জেন্ডার গ্যাপ সমস্যার সমাধানে এর কারণ খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণেও সংশ্লিষ্ট মহলকে পরামর্শ দেন।

Tag :

শেয়ার করুন

নারীরা সকল ক্ষেত্রে পারদর্শিতার স্বাক্ষর রাখছেন : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০