ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লিফটের ফাঁকা জায়গায় পড়ে প্রাণ গেল শিক্ষকের

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 2

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের টালি অফিস এলাকায় একটি ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে শিক্ষকতা করতেন।

রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হাজারীবাগের টালি অফিস মোড়ের সুলতানগঞ্জ এলাকার ২৫৫/২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সুভাষ চন্দ্রের ছেলে কৃষ্ণ গোপাল পাল জানান, ওই ভবনের সপ্তম তলায় তাদের নিজেদের ফ্ল্যাট। প্রতিদিন সকালে তার বাবা হাঁটতে বের হতেন।

আজ সকালে ভবনের নির্মাণশ্রমিকদের কাছ থেকে তিনি জানতে পারেন, তার বাবা লিফটের ফাঁকা জায়গায় পড়ে গেছেন। পরে শ্রমিকেরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

লিফটের ফাঁকা জায়গায় পড়ে প্রাণ গেল শিক্ষকের

আপডেট টাইম : ০৫:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬