১৭ দিনেই ২৪ হাজার কোটি টাকা আয়
- আপডেট টাইম : ০৭:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 4
মুক্তির মাত্র ১৭ দিনেই বিশ্বব্যাপী ২ বিলিয়ন ডলার আয় করেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার ৯৮০ কোটি টাকা। এর মাধ্যমে দ্রুততম ২ বিলিয়ন ডলার আয়কারী সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ছবিটি।
টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত সিনেমাটির সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে স্পাইডার-ম্যান চরিত্রের দীর্ঘদিনের জনপ্রিয়তা। আগের সিনেমাগুলোর সাফল্যের কারণে টম হল্যান্ডের প্রতি দর্শকের আস্থাও তৈরি হয়েছে।
এ ছাড়া ‘নো ওয়ে হোম’-এর অসমাপ্ত গল্প, পিটার পার্কারের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের টানাপোড়েন দর্শকের কৌতূহল বাড়িয়েছে। মাল্টিভার্সনির্ভর গল্পের বাইরে গিয়ে তুলনামূলক মানবিক ও চরিত্রকেন্দ্রিক গল্পও দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়েছে।
টম হল্যান্ড ও জেনডায়ার জনপ্রিয়তা, স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে রহস্য এবং মুক্তির পর দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়াও সিনেমাটির প্রচারে বড় ভূমিকা রেখেছে।
সবশেষে দর্শকের ভালো লাগাই ছবিটির সাফল্যের সবচেয়ে বড় কারণ। প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির দর্শক স্কোর ৯৮ শতাংশে পৌঁছেছে।
নিউজ লাইট ৭১























