ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০ পিস ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 2

ছবি: সংগৃহীত

পিরোজপুরে ১০ পিস ইয়াবাসহ মো. নাদিম শেখ (৩১) নামের এক গ্রাম পুলিশ (মহল্লাদার) সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার দিবাগত শেষ রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত নাদিম শেখ সদর উপজেলার পশ্চিম চর কদমতলা (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মো. হায়দার শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে কদমতলা বাজার এলাকায় অবস্থান নেয় সদর থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাদিমকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (মামলা নম্বর: ১৭, তারিখ: ১৭/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

১০ পিস ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার

আপডেট টাইম : ০৮:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬