মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডোবা থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 27

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে পেচানো অবস্থায় মজিবর মাঝি (৪৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ( ৩ নভেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের একটি ডোবায় মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

এর আগে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। মজিবর মাঝি (৪৫) বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা বলে জানাগেছে। তিনি মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় তিনি ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। খবর পেয়ে ছুটে আসেন নিখোঁজ অটোচালকের স্বজনরা। পরে তারা মরদেহ শনাক্ত করেন। 

মজিবর মাঝির ছেলে মো. রাসেল বলেন, বাবা মুন্সীগঞ্জে একা বসবাস করতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি।  গ্যারেজ মালিক আমাকে ফোন দিয়ে জানালে আমি থানায় সাধারণ ডায়েরি করি। পরে আজ সকালে বাবার মরদেহ ডোবায় হাত-পা বাধা অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটিরও কোন হদিস নেই।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ডোবা থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০১:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫