মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
  • / 149

নিউজ লাইট ৭১: এমিরেটস এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ইকে ৫৮৫ রাষ্ট্রপতি এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে গতরাত ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে। বঙ্গভবনের এক মুখপাত্র গণমাধ্যমকে এ কথা বলেন।

রাষ্ট্রপতির সহধর্মীনি রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পররাষ্ট্র সচিব এবং বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

বাংলাদেশের রাষ্ট্রপতি ১ মার্চ উরুগুয়ের প্রেসিডেন্টসিয়াল কমান্ড ট্রান্সফার অনুষ্ঠানে যোগ দেবেন।

সফরকালে রাষ্ট্রপতি লন্ডনে আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতি ৯ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Tag :

শেয়ার করুন

ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

আপডেট টাইম : ০৯:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০