মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে বসবাস করে আমাদের অনেকে বাংলা ভাষা ভুলতে বসেছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
  • / 144

নিউজ লাইট ৭১: যথাযথভাবে বাংলা বলতে না পারা তরুণদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বসবাস করে আমাদের অনেকে বাংলা ভাষা ভুলতে বসেছে। তারা যথাযথ উচ্চারণে বাংলা বলতে পারে না। তারা ইংরেজি উচ্চারণে বাংলা বলে। আমি তাদের কী বলব? আমি শুধু তাদের করুণা করতে পারি।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিশ্ব এখন বৈশ্বিক গ্রাম। এখানে অন্যদের সঙ্গে যোগাযোগ, ব্যবসা করা, অন্য সাহিত্য ও সংস্কৃতি জানতে অন্য ভাষা শেখার প্রয়োজন আছে। কিন্তু মাতৃভাষাকে অবহেলা করে নয়।

তিনি বলেন, ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এটা বাস্তবতা।

Tag :

শেয়ার করুন

বাংলাদেশে বসবাস করে আমাদের অনেকে বাংলা ভাষা ভুলতে বসেছে

আপডেট টাইম : ০৮:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০