মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 47

ফাইল ছবি

ঈদের আগে ও পরে মোট ৬দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বিদ্যুৎ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষ্যে আগামী ২৫ হতে ২৮ মার্চ এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখা হবে।

তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৯:২৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫