মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 49

প্রতীকী ছবি

রাজধানীর চকবাজার থানার ওয়াটার ওয়ার্কস রোডের একটি বাসা থেকে মরিয়ম বেগম (২০) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মরিয়ম বেগম একটি পার্লারে বিউটিশিয়ানের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনেরা। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার পূর্ব আড্ডা বেপারি গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে। বর্তমানে চকবাজারের ওয়াটার ওয়ার্কস রোডে ভাড়া থাকতেন।

মৃত মরিয়মের মা সেলিনা বেগম বলেন, ‘আমার মেয়ে স্থানীয় একটি বিউটি পার্লারে বিউটিশিয়ানের কাজ করত। আমি দেশের বাড়িতেই থাকতাম। মরিয়ম একাই চকবাজারের ওয়াটার ওয়ার্কস রোডের হাজী আবুল হোসেনের বাড়িতে ভাড়া থাকত। গতকাল দুপুরের পর থেকে তাঁর দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এবং কোনো সাড়া শব্দ না পাওয়ায় আশপাশের লোকদের সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে পুলিশ বিষয়টি আমাকে জানালে আমি কুমিল্লা থেকে এসে পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখি গলায় ওড়না পেঁচিয়ে আমার মেয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।

তবে কী কারণে মরিয়ম গলায় ফাঁস দিয়েছেন এ বিষয়ে তাঁর মায়ের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) বেবী নাজনীন বলেন, নিহত ওই যুবতীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই যুবতী একটি বিউটি পার্লারে বিউটিশিয়ানের কাজ করত। ওই বাড়ির আট তলায় একাই ভাড়া থাকত। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫