মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

(এসএসএফ) কাছে অত্যাধুনিক ১৮০০ সিসির দুটি মোটরসাইকেল হস্তান্তর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • / 144

নিউজ লাইট ৭১: প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কাছে অত্যাধুনিক ১৮০০ সিসির দুটি মোটরসাইকেল হস্তান্তর করেছেন।

হোন্ডা প্রাইভেট বাংলাদেশ লিমিটেডের সাথে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের এক যৌথ প্রকল্পের আওতায় মোটরসাইকেল দুটি হস্তান্তর করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জিএল ১৮০০ গোল্ড উইং মডেলের মোটরসাইকেল দুটি হস্তান্তর করা হয়। এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো বিশেষ কোনো বাহিনীতে ১৮০০ সিসির মোটরসাইকেল যুক্ত করা হলো।

অত্যাধুনিক এই মোটরসাইকেল প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। এতে রয়েছে ৬ সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন। এছাড়া মোটরসাইকেলটিতে নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে এয়ারব্যাগের ব্যবস্থা।

নিরাপদ সড়ক নিশ্চিতে বাংলাদেশ সরকার ও হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সমঝোতার স্মারক হিসেবে মোটরসাইকেল দুটি এসএসএফকে উপহার দেওয়া হয়।

Tag :

শেয়ার করুন

(এসএসএফ) কাছে অত্যাধুনিক ১৮০০ সিসির দুটি মোটরসাইকেল হস্তান্তর

আপডেট টাইম : ০৯:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০