মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দূষণে আজ বিশ্বে দ্বিতীয় ঢাকা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 53

ছবি: সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বের ১২৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুর মান ২৬৭। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। বুধবার এ সময় বায়ুর মান ছিল ২৯২।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে গোড়ান (৮২৭), ঢাকার মার্কিন দূতাবাস (৭৭০), গুলশান লেক পার্ক (৭১২)।

আজ অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মানও নাজুক। এর মধ্যে চট্টগ্রামে বায়ুর মান ১৫২, রাজশাহী ২০৮ ও খুলনায় ১৮২। তিন বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান সাধারণত ভালো থাকে। আজ সেই নগরের বায়ুও অস্বাস্থ্যকর।

যদি কোনো এলাকায় দূষণের মান পরপর ৩ দিন ৩০০-এর বেশি হয়, তবে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করতে হয়। ঢাকায় এ মাসে একাধিক দিন বায়ুর মান ৩০০-এর বেশি হয়েছে।

সেই সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে আইকিউ এয়ারের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২ দশমিক ৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ৩৮ গুণ বেশি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দূষণে আজ বিশ্বে দ্বিতীয় ঢাকা

আপডেট টাইম : ১২:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫