শিরোনাম :
‘ভুয়া’ ডিবি গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১২:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / 54
রূপগঞ্জে দুই ভুয়া ডিবিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন মাছিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত ফয়সাল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে ও
সোহান মিয়া বগুড়া জেলা, সোনাতলা উপজেলা, পাকুলা এলাকার আলম মিয়ার ছেলে।
এ বিষয়ে নারায়নগঞ্জ (গ-সার্কেল) এএসপি মেহেদী ইসলাম জানান, গতকাল রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন মাছিমপুর এলাকায় থানার ডিউটিরত টহল টিম দুইজন ভুয়া ডিবিকে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসা করে, জিজ্ঞেসাবাদে তারা ঠিকঠাক উত্তর দিতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ডিবি লেখা ২টি পোশাক, ৩টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :























