শিরোনাম :
কক্সবাজার জেলায় প্রথম নারী ওসি
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৯:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / 161
নিউজ লাইট ৭১: বাংলাদেশ পুলিশের পরিদর্শক মর্জিনা আকতার কক্সবাজার জেলায় প্রথম নারী ওসি হিসেবে উখিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
পুলিশের নারী পরিদর্শক মর্জিনা আকতার বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উখিয়া থানায় যোগদান করেন।
তিনি এর আগে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশে) কর্মরত ছিলেন।
মর্জিনা আকতার ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে এসআই হিসাবে যোগদান করেন। এই নারী কর্মকর্তা মর্জিনা এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটনের সদরঘাট থানার ওসি ছিলেন।
কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত সীমান্তবর্তী উখিয়া থানায় যোগদানের পর ওসি মর্জিনা আকতার বলেন, আমার প্রথম কাজ হবে উখিয়াকে ইয়াবামুক্ত করা। এরপর রোহিঙ্গা শিবিরগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব সময় সর্বদায় স্বাভাবিক রাখা।
প্রসঙ্গত, উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর কক্সবাজার জেলা পুলিশে যোগদান করেছেন।
Tag :

















