দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
- আপডেট টাইম : ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / 58
ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
জানা যায় , ঘন কুয়াশার কারণে এ রুটে বুধবার সন্ধ্যা থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের পর থেকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরি চলাচলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। ফেরি বন্ধের পর থেকে ঘাটে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যাত্রী ও যানবাহনের সংখ্যা।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো.সালাউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। এ রুটে বর্তমানে ১২টি ফেরি চলাচল করে।
নিউজ লাইট ৭১

















