মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিরো পয়েন্টে হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে: অ্যামনেস্টি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / 69

ফাইল ছবি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, রাজধানীর জিরো পয়েন্টে গত রোববার আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির ওপর হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। বিবৃতিটি মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা হয়।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের ওপর আক্রমণ করাটা তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও সভা-সমিতি-সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক-সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

জিরো পয়েন্টে হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে: অ্যামনেস্টি

আপডেট টাইম : ০৬:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪