বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিলান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • / 149

নিউজ লাইট ৭১: ইতালি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোম থেকে মিলানে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী স্থানীয় সময় বেলা ১টা ২০ মিনিটে ট্রেনে রোম থেকে ইতালির মিলান শহরের উদ্দেশে যাত্রা করে স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে সেখানে পৌঁছেন।

মিলান সফরকালে তিনি এক্সেলসিয়ার হোটেল গালিয়ায় অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে ৪ ফেব্রুয়ারি বিকেলে রোম পৌঁছেন।

প্রধানমন্ত্রী সফরকালে ৫ ফেব্রুয়ারি জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পায় তাঁর সম্মানে আয়োজিত একটি সংবর্ধনায় যোগ দেন।

তিনি ৫ ফেব্রুয়ারি সকালে রোমের ভায়া ডেল’এন্টারটাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করেন।

একই দিন তিনি ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজ্জো চিগিতে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেন।

দুই নেতা তাদের বৈঠকে দ্বিপক্ষীয় সব বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন।

পরে ইতালীয় ব্যবসায়িক সংস্থাগুলোর প্রতিনিধিগণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আবাসকালীন হোটেলের সভাকক্ষে সাক্ষাৎ করেন।

৮ ফেব্রুয়ারি দুবাই হয়ে বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন শেখ হাসিনা।

Tag :

শেয়ার করুন

মিলান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০