বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনারকন্যা ডরিন কলকাতা যাচ্ছেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / 56

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত ভিসা জটিলতা কেটেছে। কলকাতা যাচ্ছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

সোমবার ভারতীয় ভিসা পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এর আগে, হত্যার খবর পেয়ে গত ২২ মে আনারকন্যা ডরিন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ ভারতের ভিসার জন্য আবেদন করেন।

এদিকে, কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া হাড় ও মাংস এমপি আনারের কি-না তা পরীক্ষার জন্য ডরিনের ভারতে যাওয়া প্রয়োজন। সেখানে উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে ডরিনের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে গত ২৯ মে ডরিন বলেছিলেন, আমার ভিসাটা দিয়ে দেয়ার কথা ছিল। ওরা বলেছিল একটা টেক্সট আসবে, ওটা রিসিভ করলে পাসপোর্টটা আজকেই দিয়ে দেবে হয়ত। ভিসাটা পেলেই ভারতে যাব।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তার খোঁজ পাওয়া না গেলে ১৮ মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত ও ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। এরপর কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ। তারপর থেকে বেরিয়ে আসছে নানা তথ্য।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আনারকন্যা ডরিন কলকাতা যাচ্ছেন

আপডেট টাইম : ০৮:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪