বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ক্ষমতার মসনদে কে বসছে?

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • / 64

ভারতের ১৮তম লোকসভা নির্বাচন শেষ হয়েছে গতকাল শনিবার। গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ জুন পর্যন্ত প্রায় দেড় মাসে সাত দফায় অনুষ্ঠিত হয় ৫৪৩টি লোকসভা আসনের ভোটগ্রহণ। 

আগামী ৪ জুন এই ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। ফলাফলের দিকেই চোখ প্রায় ১৫০ কোটি ভারতীয়সহ সারাবিশ্বের। সবার একটাই প্রশ্ন, কে আসবে ক্ষমতায়, বর্তমান শাসক দল

বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া? নরেন্দ্র মোদি কি আবারও প্রধানমন্ত্রী হবেন নাকি এটাই তার শেষ?

শনিবার সপ্তম দফার ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে এক্সিট পোল বা বুথফেরত জরিপ।

ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার বুথফেরত জরিপে প্রাথমিকভাবে আভাস মিলেছে- টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বেশিরভাগ এক্সিট পোল বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ- জোটের ৩৫০টিরও বেশি আসনে জয়ের পূর্বাভাস দিয়েছে।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বুথফেরত জরিপ বলছে, এনডিএ ৩৬৬ আসন জিতবে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পাবে প্রায় ১৫০টি আসন। বাকি ৩৩ আসন পাবে অন্যান্য দলগুলো।

ইন্ডিয়া নিউজ বলছে, ৫৪৩ আসনের মধ্যে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৭১টি আসন জিতবে, আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পাবে মাত্র ১২৫ আসন। অন্যান্য দলগুলো পাবে বাকি ৪৭ আসন।

আরেক ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভির বুথফেরত জরিপ বলছে, ৩৭১ থেকে ৪০১ আসন জিতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভারতের ক্ষমতার মসনদে কে বসছে?

আপডেট টাইম : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪