ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে
- আপডেট টাইম : ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
- / 126
নিউজ লাইট ৭১: ঢাকা দুই সিটির নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর থেকে তাদের মোতায়েন করা হয়। তারা ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্ব পালন করবেন।
এবারের নির্বাচনে সব বাহিনী মিলে মোট ৫০ হাজারের মতো ফোর্স নিয়োজিত থাকবে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আজ থেকে থাকছে নিরাপত্তা চৌকি। ভোটারদের নিরাপত্তা আর ভোটদান নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা।
পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার মিলে অর্ধলক্ষাধিক সদস্য এই নির্বাচনে মাঠে কাজ করছেন।
নির্বাচনী অপরাধ দমন ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার জন্য মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেটরা।
উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি (শনিবার)। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।






















