বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের পুরনো ‘প্রেমপত্র’ ভাইরাল

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / 76

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের ক্যারিয়ার তখন শুরু হয়েছে মাত্র। সেসময় নিজের হাতে একটা চিঠি লিখেছিলেন ভাইজান। দীর্ঘ সেই চিঠিতে ছিল তাঁর আন্তরিক অভিব্যক্তি। সম্প্রতি সেই প্রেমপত্র এবার ভাইরাল হল সোশাল মিডিয়ায়।

সালমান সেই চিঠিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা উজার করে দেন। সালমান লেখেন, ‘আমি চাই আপনারা আমার সম্পর্কে একটা বিষয় জানুন। আমাকে অভিনেতা হিসেবে গ্রহণ করার জন্য এবং আমার অনুরাগী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

এই চিঠিতে সালমান আরও লেখেন, ‘আমি জানি এখন আমি যাই করি না কেন তার সঙ্গে ‘ম্যানে পেয়ার কিয়া’র তুলনা করা হবে। তাই আপনারা যখনই কোনও আমার ছবির ঘোষণা শুনবেন, নিশ্চিত থাকুন সে একটা ভাল ছবি হতে চলেছে। আর আমি সেই ছবিতে আমার ১০০ শতাংশ দেব।’

বলিউডের ভাইজান আরও লিখেছিলেন, ‘আমি আপনাদের সবাইকে ভালবাসি। আশা করি আপনারাও আমাকে এভাবেই ভালবাসতে থাকবেন। কারণ যেদিন আপনারা আমাকে ভালবাসা বন্ধ করে দেবেন, যেদিন আপনারা আমার ছবি আর দেখবেন না, সেদিনই আমার শেষ।’

প্রসঙ্গত, চলতি বছরের ঈদে নতুন ছবির ঘোষণা করেছেন সালমান। ছবির নাম ‘সিকান্দার’। ‘সিকান্দার’ ছবির শুটিংয়ের সময় সালমানের জন্য অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। শুধু তাই নয়, বিদেশের মাটিতেই নাকি এই ছবির পুরো শুটিং হবে। তবে কোন দেশে, তা এখনও ফাঁস করতে চায়নি ছবির টিম। ২০২৫-এর ঈদে মুক্তি পাবে সালমানের ‘সিকান্দার’।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সালমানের পুরনো ‘প্রেমপত্র’ ভাইরাল

আপডেট টাইম : ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪