মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাল নোট উদ্ধারের মামলায় ক্যামেরুনের দুই নাগরিককে রিমান্ড শেষে কারাগারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৫১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • / 163

নিউজ লাইট ৭১: রাজধানী মগবাজার মোড়ের ওভার ব্রিজের নিচে লাখ টাকার জাল নোট উদ্ধারের মামলায় ক্যামেরুনের দুই নাগরিককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ইউনিটের পুলিশের এসআই ফারুক হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যাদেরকে কারাগারে পাঠানো হলো- পোওকাম টিসিডজিও (৩০) এবং মোহামাদু বাহ (২৭)। গত ২৬ জানুয়ারি এ দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি মগবাজার মোড়ের ওভার ব্রিজের নিচে হোটেল তাজের সামনে লাখ টাকার জাল নোটসহ বাকাও গামারাকে গ্রেপ্তার করে করা হয়। পওে পুলিশের এ এসআই জয়নাল আবেদীন রমনা থানায় মামলা দায়ের করেন।

বাকাও গামারাকে রিমান্ডে নেয় হয়। রিমান্ডে দেয়া তার তথ্যের ভিত্তিতে শনিবার(২৫ জানুয়ারি) ধানমন্ডি এলাকা থেকে পোওকাম টিসিডজিও এবং মোহামাদু বাহকে গ্রেপ্তার করা হয়।

Tag :

শেয়ার করুন

জাল নোট উদ্ধারের মামলায় ক্যামেরুনের দুই নাগরিককে রিমান্ড শেষে কারাগারে

আপডেট টাইম : ১০:৫১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০