শিরোনাম :
৪৫ পরিদর্শক এএসপি হলেন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / 50
৪৫ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি দেওয়ায় তারা বিসিএস-পুলিশ ক্যাডার সমমর্যাদা পেল।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মাহাবুর রহমান শেখ।
সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ২২ জন নিরস্ত্র পরিদর্শক, চারজন শহর ও যানবাহন পরিদর্শক এবং ১৯ জন সশস্ত্র পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।
নিউজ লাইট ৭১
Tag :






















