বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • / 65

থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা। ছবি: সংগৃহীত

থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে তিনি গভর্নমেন্ট হাউজে পৌঁছান। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে লালগালিচা সংবর্ধনা এবং ও গার্ড অব অনার প্রদান করা হয়। এই বৈঠকে, পাঁচ চুক্তিসহ একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। তাছাড়া, দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য একটি আগ্রহপত্র বা লেটার অব ইনটেন্ট স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ও থাইল্যান্ডের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তিও রয়েছে তালিকায়। গুরুত্ব পাবে সমঝোতা স্মারকগুলোও। সমঝোতা হতে পারে- শক্তি সহযোগিতা, সম্পর্ক সম্প্রসারণ, পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার মতো ইস্যুগুলো।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে বুধবার ৬ দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

আপডেট টাইম : ০৪:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪