বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
  • / 49

সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ। ছবি: নিউজ লাইট ৭১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ১১ পিলারের শূন্যরেখায় বিজিবি’র হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার একরামুল হক বিএসএফের ভারতীয় চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই কুরান দেবকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। একই সময় মেইন পিলারের ২৮১ এর সাব ৪ পিলারের শূন্যরেখায় ভারতের গোসাইপুর ক্যাম্প কমান্ডার এস আই সাদাতকে মিষ্টি উপহার দেয়া হয়।

এসময় চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই কুরান দেব ও গোসাইপুর ক্যাম্প কমান্ডার এস আই সাদাত বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান।

হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার একরামুল হক বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে সীমান্তে দায়িত্বপালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে।

এসময় বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়

আপডেট টাইম : ০৬:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪