মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
  • / 71

ফাইল ছবি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (১০ এ‌প্রিল) এক বার্তায় জানায় ঢাকার ভারতীয় হাইক‌মিশন এ তথ্য জানায়।

হাইক‌মিশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা একটি চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেন, উৎসাহের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন বিশ্বজুড়ে মানুষকে সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।

নরেন্দ্র মো‌দি সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের আশা জানিয়েছেন ও প্রার্থনা করেছেন। একইসঙ্গে তিনি এ অঞ্চ‌লের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী

আপডেট টাইম : ০৬:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪