বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • / 77

ফাইল ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ৯৫টি ইয়াবা ট্যাবলেট, ৬৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৫৩ গ্রাম হেরোইন, ৩৫ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল দেশি মদ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫

আপডেট টাইম : ০১:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪