বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমছে নিয়মিত বাজার মনিটরিংয়ে: ভোক্তা ডিজি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • / 33

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান কথা বলছেন। ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, আগের চেয়ে দ্রব্যমূল্য এখন অনেকটাই কমছে, আর এর কারণ নিয়মিত বাজার মনিটরিং। ফলে বর্তমানে ৮০০ টাকার তরমুজ আজকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ টাকা থেকে ৫৯৫ টাকায় এবং ১০০ টাকার বেগুন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। যার ফলে বাজার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, না হলে পাগলা ঘোড়ার মতো দাম বাড়তো।

শনিবার দুপুরে রংপুর মহানগরীর সিটি বাজার মনিটরিং ও ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

ভোক্তার ডিজি বলেন, পবিত্র মাহে রমজানে উত্তরাঞ্চলে দ্রব্যমূল্য কেন বাড়ছে সেই বিষয়ে মনিটরিংয়ে আমরা এসেছি। তাছাড়া আমরা বাজারে আসলে দাম কমে যায়, চলে গেলে আবার দাম বাড়ে- এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বাজার মনিটরিং করছি। এই মনিটরিং অন্যান্য জেলায়ও করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন প্রমুখ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দাম কমছে নিয়মিত বাজার মনিটরিংয়ে: ভোক্তা ডিজি

আপডেট টাইম : ০৬:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪