বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো ঝুঁকিপূর্ণ ভবন রাখতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • / 26

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সংগৃহীত ছবি

ঈদের পর কোনো ঝুঁকিপূর্ণ ভবন রাখতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার (১৮ মার্চ) কারওয়ান বাজার কাঁচামাল আড়ত গাবতলীতে সরিয়ে নেয়ার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কারওয়ান বাজারের সব ঝুঁকিপূর্ণ ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। ২টি বিল্ডিংই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ঈদের পর কোনো ঝুঁকিপূর্ণ ভবন রাখতে দেয়া হবে না।

কারওয়ান বাজার কাঁচামাল আড়ত গাবতলীতে স্থানান্তরের সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সিটি করপোরেশনের প্রধান ও সিইও, চিফ ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসে যত দ্রুত সম্ভব একটা সিদ্ধান্তে আসেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাড়া নির্ধারণে ব্যবসায়ীদের দর কষাকষির সুযোগ করে দেয়া হবে। যেখানে যে সুযোগ পাচ্ছেন, গ্রহণ করেন। এতে আপনারাই লাভবান হবেন। কারওয়ান বাজারের বেশিরভাগ দোকানই অবৈধ জায়গায় নির্মাণ করা হয়েছে। এগুলোর কোনো অনুমোদন নেই।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানান, কারওয়ান বাজার কাঁচামালের আড়ত গাবতলীতে সরিয়ে নেয়া হবে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক-৫ অফিস বিল্ডিংটি ঈদের পরপরই ভেঙে ফেলা হবে। এ অবস্থায় প্রথম ধাপে কারওয়ান বাজার কাঁচামাল আড়তের ১৭৬টি দোকান গাবতলীতে স্থানান্তর হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কোনো ঝুঁকিপূর্ণ ভবন রাখতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৮:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪