শিরোনাম :
আড়াইহাজারে ৬ বোতল বিদেশী মদসহ ৩ জনকে আটক
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১০:৩৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
- / 230
নিউজ লাইট ৭১: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ বোতল বিদেশী মদসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, নরসিংদী জেলার মাদবদী থানার কাশিপুর গ্রামের র্নিমল দাসের ছেলে জয়ন্ত দাস(২৯), একেই এলাকার আ. হাসিমের ছেলে আনোয়ার হোসেন (৩০) এবং নরসিংদীর আবুল হাসেমের ছেলে দেলোয়ার হোসেন (২৭)।
আড়াইহাজার থানার এস,আই মাসুম শেখ বুধবার রাতে (১৫ জানুয়ারি) সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ছনপাড়া ঢাকা-সিলেট মহাসড়কে ডিউটি করার সময় সন্দেহ হলে নরসিংদীগামী ঢাকা মেট্রো-গ-২৩-৭৯৬১ একটি প্রাইভেটকার গতিরোধ করেন।
পরে গাড়িটি তল্লাশী করে ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করেন। বোতলের প্রত্যেকটিতে ১ লিটার করে মদ রয়েছে যার মূল্য ৩০ হাজার টাকা বলে পুলিশ জানান।
আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার আসামিদের নারায়নগঞ্জ কোর্টে চালান দেয়া হয়েছে।
Tag :























