বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ারেন্টভুক্ত আসামি দেখলেই গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / 51

ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা জানিয়েছেন, বিএনপির কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামিকে যোগ দিতে দেখা গেলেই তাকে গ্রেপ্তার করা হবে।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

লিটন কুমার সাহা বলেন, রাজনৈতিক কোনো কর্মসূচিতে বাধা নেই। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করছি আমরা। আজ বিএনপির প্রোগ্রাম আছে, সেখানে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি এলে তাদের গ্রেপ্তারে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রোগ্রামে কোনো আসামি এসেছে কিন্তু আমরা ধরিনি, এমন নয়।

রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব নেতার মুক্তি, মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল-আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ওয়ারেন্টভুক্ত আসামি দেখলেই গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:২৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪