বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কনকনে শীতের মধ্যে বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:২৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • / 37

কনকনে শীতের মধ্যে বৃষ্টির আভাস । ছবি: সংগৃহীত

সারা দেশে কনকনে শীতের মধ্যে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ থেকে ৪ দিন কনকনে শীত অনুভূত হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকতে পারে। ঘনকুয়াশার কারণে বিমান, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের ফলে এই সময়ের শেষ দিকে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কনকনে শীতের মধ্যে বৃষ্টির আভাস

আপডেট টাইম : ০৯:২৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪