বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাধা দিলে প্রতিহত করা হবে: র‍্যাব মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / 32

র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ আলম, ছবি: সংগৃহীত

র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ আলম বলেছেন, ভোট মানুষের সাংবিধানিক অধিকার, আর কেউ এই সাংবিধানিক অধিকার প্রয়োগে বাধা দিলে তা প্রতিহত করা হবে। কোনো অবস্থাতেই মানুষের অধিকার ক্ষুণ্ন করতে দেয়া হবে না।

মঙ্গলবার (২ জানুয়ারি) খুলনায় র‍্যাব-৬ কার্যালয় পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা ও উন্নয়নের ধারা অব্যাহত আছে সেটি ধরে রাখতে র‍্যাব সবসময়ের ন্যায় সচেষ্ট রয়েছে। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় র‍্যাব সর্বদা সচেষ্ট রয়েছে। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত।

তিনি এ সময় র‍্যাবের সুন্দরবনের বনদস্যু দমনের কার্যক্রমও তুলে ধরেন। এছাড়া তিনি খুলনা অঞ্চলের অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন কর্নেল মাহাবুব আলম, র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া পরিচালক খন্দকার মঈন, র‍্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরসহ র‍্যাব-৬ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাধা দিলে প্রতিহত করা হবে: র‍্যাব মহাপরিচালক

আপডেট টাইম : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪